চীন-ইরানকে মাথায় রেখে বিদেশি গুপ্তচর নিয়োগ করবে সিআইএ

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রথম নারী প্রধান জিনা হাসপেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গতি রেখে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বিদেশি গুপ্তচর নিয়োগ দেওয়ার কাজ তার অগ্রাধিকার তালিকায় থাকবে। এই বিদেশি গুপ্তচর নিয়োগ দেওয়া হবে ইরান ও চীনের মতো দেশকে মাথায় রেখে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জিনা হাসপেল

কেন্টাকির ইউনিভার্সিটি অপ লুইসভিলে দেওয়া এক বক্তব্যে জিনা হাসপেল জানান, আইএস বা আল-কায়েদা এবং ইরান ও চীনের মতো দেশগুলোর হুমকি নিরসনের জন্য নতুন বিদেশি গুপ্তচর নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, ইরানের জনগণ দুর্দশায় রয়েছে কারণ তাদের অর্থনীতি অব্যবস্থাপনায় পড়েছে।

সিআইএ প্রধান জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে টিকিয়ে রাখতে এবং ইরাকে প্রভাব বিস্তারে ইরান যে পরিমাণ অর্থ ব্যয় করছে তাতে তিনি অবাক হয়েছেন।

জিনা হাসপেল বক্তব্যে উল্লেখ করেন, সিআইএ চীনের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার দিকে কঠোর নজরদারি রেখেছে। আফ্রিকা, লাতিন আমেরিকা, প্যাসিফিক দ্বীপপুঞ্জ ও দক্ষিণ এশিয়ায় চীনের বিনিয়োগ মার্কিন নজরদারিতে রয়েছে। তিনি বলেন, তারা এশিয়া-প্যাসিকি অঞ্চলে প্রভাবশালী হতে চায়। অবশ্যই দুর্ভাগ্যজনক যে, তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে গিয়ে মার্কিন প্রভাব ক্ষুণ্ন করছে।

জিনা জানান, বিদেশে নিয়োগ ও মোতায়েনকৃত কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি করা সিআইএ’র কৌশল। তিনি বলেন, সিআইএ’র বৈশ্বিক লক্ষ্য দাবি করে আমরা যেন বর্ণ, সংস্কৃতি ও লিঙ্গ বিবেচনায় না নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো, মেধাবীদের নিয়োগ দেই।

উল্লেখ্য, বিতর্কিত ইতিহাস থাকার পরও সিআইএ’র প্রথম নারী পরিচালক হিসেবে দেশটির সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হাসপেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হাসপেল ৫৪-৪৪ ভোটে নিজের অনুমোদন নিশ্চিত করেন। ৯/১১ হামলার পর সিআইএ’র বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশল ওয়াটারবোর্ডিং (মুখ ঢেকে পানি ঢালা) প্রয়োগে নিজের সংশ্লিষ্টতার কারণে মানবাধিকার গ্রুপ, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট, এমনকি কয়েকজন রিপাবলিকান সিনেটরও তার সমালোচনা করেছেন।

৩৩ বছর ধরে সিআইএ’তে কাজ করা ঝানু গোয়েন্দা হাসপেল তার পূর্বসূরি মাইক পম্পেওর স্থলাভিষিক্ত হন। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওর নিয়োগ চূড়ান্ত হলে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব সামলেছিলেন হাসপেল।

সমালোচনা সত্ত্বেও সিনেটের গোয়েন্দা কমিটির কাছে ব্যাপক সম্মান পেয়েছেন হাসপেল। তার সমর্থনে গলা মিলিয়েছেন সিআইএ’র সাবেক কয়েকজন পরিচালকও। ১৯৮৫ সালে সিআইএ’তে যোগ দিয়ে সংস্থার হয়ে প্রায় ২০টি আলাদা ধরনের কাজ করেছেন তিনি। দেশের বাইরেও সংস্থার হয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম