ডিএনএ প্রতিবেদন প্রকাশ্যে আনাটাকেই সঠিক মনে করেন এলিজাবেথ ওয়ারেন

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ২০:০২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:০৬
image

মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন মনে করেন, কর্মক্ষেত্রে ও করের তথ্যের পাশাপাশি নিজের ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ্যে এনে তিনি সঠিক করেছেন। ওই ফলাফলে দেখা গেছে, ওয়ারেনের বংশলতিকায় আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতি রয়েছে। আসন্ন সিনেট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আদিবাসী হিসেবে নিজেকে নথিভুক্ত করার সমালোচনা করলে ওয়ারেন পাল্টা জবাব দিয়েছেন, তিনি আদিবাসী হিসেবে কোনও সুবিধা নিয়েছেন কি না তা তার কর্মক্ষেত্র সংক্রান্ত কাগজপত্র দেখলেই স্পষ্ট হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এলিজাবেথ ওয়ারেনকে ২০২০ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেনশিয়াল নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে ডেমোক্র্যাট পার্টি। ডিএনএ প্রতিবেদন প্রকাশ্যে আনাটাকেই সঠিক মনে করেন এলিজাবেথ ওয়ারেন গত শুক্রবার (১৯ অক্টোবর) ম্যাসাচুসেটস সিনেট নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী রিপাবলিকান পার্টির জিওফ ডিয়েলের সঙ্গে আনুষ্ঠানিক বিতর্ক হয় ওয়ারেনের। তিনি দ্বিতীয়বারের মতো সিনেটে নির্বাচন করতে যাচ্ছেন। ম্যাসাচুসেটসের তিনি বর্তমান সিনেটর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডিয়েল মন্তব্য করেছেন, ওয়ারেনের বংশলতিকা নিয়ে চিন্তিত নন তিনি। তবে বংশলতিকায় আদিবাসীদের কারও থাকার তথ্য ন্যাশনাল ডাইরেক্টরিতে যুক্ত করে ওয়ারেন হয়তো কিছু সুবিধা পেয়েছেন। অর্থাৎ, ন্যাশনাল ডাইরেক্টরিতে আদিবাসীর উত্তরসূরি হিসেবে নাম অন্তর্ভুক্ত করার মাধ্যমে ওয়ারেন হয়তো চাকরি জীবনে এমন সুযোগ নিয়েছেন যা অপর কোনও আদিবাসী নিতে পারত। জবাবে ওয়ারেন বলেছেন, তিনি কোথায় কোথায় চাকরি করেছেন তার তথ্য তিনি প্রকাশ করে দিয়েছেন। সেখান থেকেই দেখা যেতে পারে তিনি সুযোগ নিয়েছেন কি না।

বিতর্কের এক পর্যায়ে এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ‘আস্থা বলতে যা বোঝায় সরকারের বিষয়ে তা আসলেই অনেক নিচে নেমে গেছে। আর তাই আমি আমার সব কিছু প্রকাশ করে দিয়েছি।’ তার ভাষ্য, যে কারণে তিনি তার দশ বছরের করের হিসেব ও তিনি কোথায় কোথায় কাজ করেছেন সেসব তথ্য উন্মুক্ত করেছেন সেই একই কারণে ডিএনএ পরীক্ষার ফলাফলও প্রকাশ্যে এনেছেন।

ডিএনএ পরীক্ষার ওই ফলাফলে দেখা গেছে, তার তার পূর্বপুরুষদের মধ্যে আমেরিকার আদিবাসীদের কেউ না কেউ ছিলেন। এই ফলাফল প্রকাশ্যে আনার পর বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে আমেরিকার আদিবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির মুখে ওয়ারেন জানিয়ে দিয়েছেন, কোনও আদিবাসী গোষ্ঠীর সদস্য হতে চাওয়া তার উদ্দেশ্য নয়।

ওয়ারেন অনেক আগে থেকেই প্রকাশ্যে এই কথা বলে আসছিলেন যে তিনি আমেরিকার আদিবাসীদের উত্তরসূরি। তার এই দাবির কথা জানার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে বিদ্রূপ করতে শুরু করেন। গার্ডিয়ান লিখেছে, কার্যত ট্রাম্পের বিদ্রূপের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠা করতে চাওয়াটাও ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আনার পেছনে কাজ করেছে।

/এএমএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম