সিএনএন সাংবাদিকের প্রেস পাস ফিরিয়ে দিতে হোয়াইট হাউসকে আদালতের নির্দেশ

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ২১:৫৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৮

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রধান হোয়াইট হাউস প্রতিনিধি জিম অ্যাকোস্টার প্রেস পাস ফিরিয়ে দিতে হোয়াইট হাউসকে নির্দেশ দিয়েছেন দেশটির বিচারক টিমোথি জে. কেলি। শুক্রবারের এই নির্দেশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে মামলায় প্রাথমিক জয় পেলো সিএনএন।

সিএনএন সাংবাদিকের প্রেস পাস ফিরিয়ে দিতে হোয়াইট হাউসকে আদালতের নির্দেশ

বিচারক কেলি শুক্রবার মামলার পূর্ণাঙ্গ রায় দেননি। তবে জিম অ্যাকোস্টার নিষেধাজ্ঞা বাতিলে সাময়িক স্থগিতাদেশের জন্য সিএনএনের আবেদনে সায় দিয়েছেন।

এই নির্দেশের ফলে অ্যাকোস্টা হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহের কাজে প্রবেশ করতে পারবেন অন্তত আগামী কিছুদিনের জন্য।

৭ নভেম্বর বুধবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে উপস্থিত হয়ে সিএনএন’র হোয়াইট হাউজ বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করেন। এ প্রশ্ন থেকেই দুজনের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়।এরপর ওই সাংবাদিককে হোয়াইট হাউসে নিষিদ্ধও করা হয়।

সেই ইস্যু ধরে স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে মামলাটি করা হয়। মামলায় অভিযুক্ত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও। নাম রয়েছে-হোয়াইট হাউসের চিফ স্টাফ জন কেলি, প্রেস সচিব সারাহ স্যান্ডার্স, ডেপুটি চিফ স্টাফ ফর কমিউনিকেশন বিল সাইন, সিক্রেট সার্ভিস ডাইরেক্টর জোশেফ ক্লাঙ্কি ও  সিক্রেট সার্ভিস অফিসার জন ডোয়ের।

মামলায় বলা হয়, এর মধ্য দিয়ে গণমাধ্যম আইন লঙ্ঘন হয়েছে।  সিএনএন ও অ্যাকোস্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ভবিষ্যতে যে কারও ওপর এই ব্যবস্থা নিতে পারে ট্রাম্প প্রশাসন।  

সংবাদমাধ্যমটি জানায়, তারা চায় সংবাদদাতা জিম অ্যাকোস্টাকে যত তাড়াতাড়ি সম্ভব হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হোক। এ ছাড়া তার বিরুদ্ধে ভবিষ্যতে যেন এমন নিষেধাজ্ঞা আবারও আরোপ না করা হয় তা নিশ্চিত করা হোক।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম