যুক্তরাষ্ট্র চাঁদে গিয়েছিল কিনা পরীক্ষা করা হবে: রাশিয়ার রসিকতা

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ১৭:৪৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:২৭
image

রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান রসিকতা করে রবিবার (২৫ নভেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশচারীরা আদৌ চাঁদে গিয়েছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হবে। রুশ মহাকাশচারীরা চাঁদে উপস্থিত হলেই বোঝা যাবে মার্কিন দাবি কতটা সত্য! সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, চাঁদে অভিযান পরিচালনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার মহাকাশ সংস্থার বর্তমান প্রধান। দিমিত্রি রগোজিন

মহাকাশে প্রথম স্যাটেলাইট পাঠানো, প্রথম প্রাণী পাঠানো, প্রথম মানুষ পাঠানো, প্রথম নারী নভোচারীকে পাঠানো, প্রথম চাঁদের অপর পাশের ছবি তুলে আনা এবং প্রথম চাঁদের মাটি সংগ্রহ করে আনতে পারার মতো সাফল্য রুশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের থাকলেও ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ১১ অভিযানের মাধ্যমে প্রথম সফলভাবে চাঁদে অবতরণ করে মানুষ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১৯৭০ সালের দিকে চারটি রকেট বিধ্বস্ত হলে চন্দ্রাভিযানের প্রকল্প বন্ধ করে দেয় রাশিয়া।

যুক্তরাষ্ট্র আদৌ চাঁদে সফলভাবে অভিযান সম্পন্ন করতে পেরেছিল কিনা তা নিয়ে এক প্রশ্নের জবাবে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রগোজিন রসিকতা করে বলেছেন, ‘আমরা সেজন্যই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে তারা সেখানে আদৌ গিয়েছিল কিনা তা জানতে পারি!’ টুইটারে প্রকাশিত সংশ্লিষ্ট ভিডিওটিতে পরে অবশ্য তিনি বলেছেন, এখন কোনও দেশের পক্ষেই একক প্রচেষ্টায় আর চাঁদে যাওয়া সম্ভব নয়। তাই পরিকল্পিত চন্দ্রাভিযানে দিমিত্রি রগোজিন যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম