জলবায়ু পরিবর্তনের মার্কিন প্রতিবেদন বিশ্বাস করেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৭:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে তার নিজ সরকারের সতর্কতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, আমি তা বিশ্বাস করি না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের জলবায়ু পরিবর্তনের একটি প্রতিবেদনে ভয়াবহ ক্ষতির বিষয়ে সতর্কতা জানিয়ে বলা হয়, প্রতিবছর কয়েকশ কোটি ডলার মূল্যের আর্থিক ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে সেই প্রতিবেদনকে বিশ্বাস করেন না বলে জানালেন ট্রাম্প।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, শুক্রবার প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশ তিনি পড়েছেন। চীন, জাপান ও এশিয়ার সব দেশ ও বিশ্বের অন্যান্য দেশকে কার্বন কমানোর উদ্যোগ নিতে হবে। আপনারা জানেন এই প্রতিবেদনে আমাদের দেশের কথা বলা হয়েছে।

ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমরা সবচেয়ে ভালো আছি এবং এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা পরিচ্ছন্ন হলেও বিশ্বের অন্যান্য স্থান যদি নোংরা হয়, তা কিন্তু ভালো না। তাই আমি বিশুদ্ধ বাতাস চাই, আমি বিশুদ্ধ পানি চাই। খুব জরুরি।

ডেমোক্র্যাটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন প্রতিবেদনটি আড়াল করার চেষ্টা করেছে।

এর আগে অক্টোবরে ট্রাম্প অভিযোগ করেছিলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের রাজনৈতিক লক্ষ্য রয়েছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য মানুষ দায়ী বলে মনে করেন না তিনি।

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প ঘোষণা দেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করবেন তিনি। এই চুক্তিতে ১৮৭ টি রাষ্ট্র পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে প্রতিশ্রুতি দেয়।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম