জাপানে নিখোঁজ মার্কিন নৌসেনাদের উদ্ধারে অভিযানের ইতি

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৩

জাপান সাগরে নিখোঁজ পাঁচজন মার্কিন নৌসেনাদের উদ্ধারে অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ৬ ডিসেম্বর এয়ার টু এয়ার রিফুয়েলিংয়ের মহড়ার সময় নৌসেনাদের দুটি বিমান বিধ্বস্ত হলে এই পাঁচজন নিখোঁজ হয়েছিলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নৌসেনারা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাপানে নিখোঁজ মার্কিন নৌসেনাদের উদ্ধারে অভিযানের ইতি

এক বিবৃতিতে মার্কিন মেরিন কর্পস-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিচেল মৌরি বলেন, উদ্ধার অভিযান বাতিল করাটা আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত। পাঁচজনের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি আমরা শোক জানাচ্ছি।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।  বিধ্বস্ত বিমান দুটি ছিলো কেসি-১৩০ ও এফ/এ-১৮ মডেলের। হিরোশিমার কাছে ইয়াকুমিতে বিধ্বস্ত হয় বিমান দুটি।  কেসি-১৩০ তে ৫ জন ও এফ/এ-১৮ বিমানে ২ জন ক্রু ছিলেন।

দুর্ঘটনার পরপরই এক পাইলটকে মৃত এবং অপর পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

জাপানের ওকিনওয়াতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে হাজার হাজার মার্কিন সেনা কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা দ্বীপটিতে অবস্থান করছে। এতে ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। দ্বীপের বাসিন্দাদের আন্দোলনের মুখেও মার্কিন সেনা ঘাঁটি সরানো হয়নি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম