ফিলিস্তিনি ঐতিহ্য সঙ্গে নিয়ে মার্কিন পার্লামেন্টে যাবেন রাশিদা

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৩

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক প্রতিনিধি রাশিদা তালিব ঘোষণা দিয়েছেন আগামী মাসে মার্কিন কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরে উপস্থিত হবেন। শুক্রবার সামাজিক ইনস্টাগ্রামে পোশাকের একটি ছবি পোস্ট করার মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রাশিদা তালিব

রাশিদা তালিব লিখেছেন, এই পোশাক পরেই আমি কংগ্রেসে শপথ নেব। ফিলিস্তিনি থোব, আমার মায়ের জন্য।

থোব হলো পায়ের গোড়া পর্যন্ত লম্বা একধরনের পোশাক। আরববিশ্ব ও আফ্রিকার কিছু অঞ্চলে এই পোশাক পরার প্রচলন রয়েছে। ফিলিস্তিনি থোব কাপড়ে লাল রঙের কারুকাজের জন্য পরিচিত। ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের প্রতিটি শহরের নিজস্ব ঢঙয়ের থোব রয়েছে।

মার্কিন কংগ্রেসে প্রথম ফিলিস্তিনি আমেরিকান নারী সদস্য তালিব। সোমালি আমেরিকান ইলহান ওমর ও রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম নারী। নভেম্বরে উভয়েই নির্বাচিত হন।

ফিলিস্তিনি অভিবাসী বাবা-মায়ের সন্তান হিসেবে যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে জন্ম তালিবের। তার মায়ের জন্ম ইসরায়েলের অধৈব দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইত উর আল-ফাউকা গ্রামে। আর বাবার জন্মস্থান পূর্ব জেরুজালেমের বেইত হানিনা।

২০০৮ সালে মিশিগানের আইনসভায় প্রথম মুসলিম নারী সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন।

 

 
 
 
View this post on Instagram

Sneak peek: This is what I am wearing when I am sworn into Congress. #PalestinianThobe #ForMyYama

A post shared by Rashida Tlaib (@rashidatlaib) on Dec 14, 2018 at 2:03pm PST

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান