ক্ষুব্ধ ট্রাম্প ২ মাস আগেই ম্যাথিসকে সরিয়ে দিলেন

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিসকে দায়িত্ব ছাড়ার দুই মাস আগেই সরিয়ে দিচ্ছেন। ১ জানুয়ারি থেকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ম্যাথিসের সহকারী প্যাট্রিক শানাহান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ক্ষুব্ধ ট্রাম্প ২ মাস আগেই ম্যাথিসকে সরিয়ে দিলেন

মার্কিন কর্মকর্তারা বলছেন, ম্যাথিসের পদত্যাগপত্রে ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। পদত্যাগপত্রে ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন ম্যাথিস।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন তিনি ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করবেন। পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধের জের ধরেই এই সিদ্ধান্ত নেন তিনি। বিরোধের অন্যতম কারণ হচ্ছে, সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার এবং আফগানিস্তান থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের পরিকল্পনার বিষয়টি।

হোয়াইট হাউসের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, ম্যাথিসের পদত্যাগ নিয়ে এতো বেশি আলোচনা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

বৃহস্পতিবার ট্রাম্প টুইটে জানিয়েছিলেন ম্যাথিস পদত্যাগ করছেন। কিন্তু তখনও তিনি পদত্যাগপত্রটি দেখেননি। রবিবার মার্কিন কর্মকর্তারা জানান, এটা ছিল এমন পদত্যাগপত্র যা লেখা উচিত না। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রবিবার ম্যাথিসকে জানিয়ে দিয়েছেন ১ জানুয়ারি তাকে বিদায় নিতে হবে।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বোয়িং কোম্পানির সাবেক সহ-নির্বাহী ও উপ-প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানানাহকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম