সিরিয়ার মসজিদে আইএসের ঘাঁটি, যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর হামলা

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ১৭:০৭ আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:১১
image

‘ইসলামিক স্টেট’ (আইএস) জঙ্গি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো এক হামলায় ধ্বংস হয়েছে সিরিয়ার একটি মসজিদ। দেশটির দেরউজ জার প্রদেশের সাফাফিয়া শহরে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) এ হামলা চালানো হয়। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আইএসের হামলায় চার মার্কিন নাগরিক নিহত হওয়ার একদিনের মাথায় পাল্টা এ হামলা চালানো হলো। প্রতীকী ছবি

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস হওয়া মসজিদটি ইসলামিক স্টেটের ঘাঁটি ছিল। জঙ্গি সংগঠনটি যুদ্ধের নিয়ম ভঙ্গ করে হাসপাতাল ও প্রার্থনালয়ের মতো স্থানকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এ কারণেই এমন স্থাপনায় হামলা না চালানোর নীতি থেকে সরে আসতে হয়েছে তাদের।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আইএসের ঘাঁটিতে সফল হামলার কারণে রক্ষা পেয়েছে সিরিয়াতে থাকা মার্কিন সেনাবাহিনীর সহযোগীরা। তবে এই হামলায় বেসামরিক নাগরিকদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।গত কয়েক মাস ধরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অনেকগুলো মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন কয়েক ডজন বেসামরিক নাগরিক।
আনাদোলু এজেন্সি লিখেছে, সিরিয়ার মানবিজে আত্মঘাতী হামলায় চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। এর মধ্যে দুইজন সেনা সদস্য। হামলার দায় স্বীকার করেছিল আইএস। ওই ঘটনার একদিনের মাথায় গত বৃহস্পতিবার পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র।

২০১৮ সালের ১৫ ডিসেম্বর হাজিন শহরে অবস্থিত একটি মসজিদেও একইভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী হামলা চালিয়েছিল। সেক্ষেত্রেও মসজিদটি ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়ার অভিযোগ করা হয়েছিল। মসজিদটিতে ছিল ১৬ জন জঙ্গি। ইউফ্রেটিস নদীর পাড়ে ইসলামিক স্টেটের দখলে থাকা সবচেয়ে বড় শহর ছিল হাজিন।

সিরিয়াতে এককালে দখলে থাকা বেশিরভাগ এলাকাই হারাতে হয়েছে ইসলামিক স্টেটকে। মার্কিন বাহিনী ও তাদের সহযোগী কুর্দি বাহিনী এবং সিরিয়ার আসাদ বাহিনীর হামলার মুখে তারা এখন কোণঠাসা।

/এএমএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’, হুথিদের নিয়ে ট্রাম্পের ক্ষোভ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?