আগামী সপ্তাহে আইএসের দখলকৃত শতভাগ ভূখণ্ড উদ্ধার হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক সপ্তাহের মধ্যে ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলকৃত সব ভূখণ্ড পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন। তবে এই বিষয়ে সতর্কতা হিসেবে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন বলে তিনি দাবি করেছেন। আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বে গঠিত জোটের ৭০টি মিত্রদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আগামী সপ্তাহে আইএসের দখলকৃত শতভাগ ভূখণ্ড উদ্ধার হবে: ট্রাম্প

বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে হয়ত আইএসের খিলাফতের শতভাগ আমরা মুক্ত করতে পারার ঘোষণা দেওয়া হবে। তাদের ভূখণ্ড নেই। আইএসের খিলাফত গুড়িয়ে দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও বলেন, তবে আইএসের ছোটোখাটো গ্রুপও ভয়ঙ্কর। বিদেশি যোদ্ধাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাওয়া উচিত না।

আইএসের প্রোপাগান্ডা হাতিয়ারের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, তারা ইউরোপ ও অন্য অঞ্চল থেকে জঙ্গি সংগ্রহ করতো ইন্টারনেটের মাধ্যমে। কিছু সময়ের জন্য তারা আমাদের চেয়ে ভালোভাবে ইন্টারনেটকে কাজে লাগিয়েছে। ইন্টারনেটকে কাজে লাগাতে তারা মুন্সিয়ানা দেখিয়েছে। কিন্তু এখন আর তারা অতটা দক্ষ না।

জোট মিত্রদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আসন্ন বছরগুলোতে এক সঙ্গে করার প্রত্যয় ঘোষণা করেন।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও আইএসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম