যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়া ছেড়ে ইরাক যাচ্ছে

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ২৩:১৮আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২৩:২০

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে প্রত্যাহার করা যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাকে অবস্থান নেবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। রবিবার সাংবাদিকদের তিনি জানান, পরিকল্পনা অনুসারে এক হাজার সেনা ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে সহযোগিতা করবে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে প্রত্যাহার করা যুক্তরাষ্ট্রের সেনাদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়া ছেড়ে ইরাক যাচ্ছে

মার্ক এসপার জানান, যুক্তরাষ্ট্রের সেনারা ইরাকের প্রতিরক্ষা ও আইএসের পুনরুত্থান মোকাবিলায় সহযোগিতা করবে। উত্তর-পূর্ব সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহার চলবে। আমরা দিন নয়, সপ্তাহের কথা বলছি। এখনকার পরিকল্পনা হচ্ছে, সিরিয়া থেকে সেনাদের ইরাকে মোতায়েন করা।

ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই পরিকল্পনা যে কোনও পাল্টে যেতে পারে। তবে আপাতত এটিই সরকারের পরিকল্পনা।

গত ৬ অক্টোবর এরদোয়ানের সঙ্গে কথা বলে ট্রাম্প জানিয়েছিলেন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। সমালোচকদের ভাষায়, গত সপ্তাহে ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তুরস্ককে হামলার ‘সবুজ সংকেত’ দিয়েছে। ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা।

সিরিয়ার সম্প্রচারমাধ্যম ইখবারিয়া  জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাস আল-আইন ছেড়ে চলে যাওয়ার পর শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্কের সেনাবাহিনী।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম