প্রবল বাতাসে ভেঙে পড়ল ট্রাম্পের সীমান্তের দেয়ালের একাংশ

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ২১:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৫৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে নবনির্মিত দেয়ালের একাংশ প্রবল বাতাসে ভেঙে গেছে। বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার ক্যালেক্সিও শহরে দেয়ালের জন্য বসানো স্টিলের প্যানেল খুলে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রবল বাতাসে ভেঙে পড়ল ট্রাম্পের সীমান্তের দেয়ালের একাংশ

অবৈধ অভিবাসীদের ঠেকাতে ট্রাম্প প্রশাসন মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে যে ৩ হাজার ১৪৫ কিলোমিটার দেয়াল নির্মাণের যে প্রকল্প হাতে নিয়েছে তারই অংশ হিসেবে এটি নির্মিত হচ্ছিল।

মঙ্গলবার নিউ জার্সিতে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় দেয়াল রেকর্ড গতিতে নির্মিত হচ্ছে দাবি করার একদিন পর সেটির একাংশ ভেঙে পড়ল।

খবরে বলা হয়েছে, নির্মিত দেয়ালের ৩০ ফুট উঁচু কংক্রিট এখনও শুকায়নি। ফলে প্রবল বাতাসে তা ভেঙে পড়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল কর্মকর্তা কালোর্স পিটনস বলেন, সৌভাগ্যবশত মেক্সিকো কর্তৃপক্ষ খুব দ্রুত সাড়া দেওয়ার ফলে কাছে সড়কের যানবাহনকে বিকল্প পথে যাওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হয়েছে।

তবে এতে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলে জানান পিটনস।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের