যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ০৮:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৮:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ১০১ জন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লাখ ৭০ হাজার।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বর্তমানে তা বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে ২১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের। 

যুক্তরাষ্ট্রের পর করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত মারা গিয়েছেন ২১ হাজার ৬৪৫ জন। তা ছাড়া স্পেনে ১৯ হাজার ও ফ্রান্সে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
জন হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শুধু নিউইয়র্ক শহরেই ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা দেশটির অন্যান্য শহরের তুলনায় বহুগুণে বেশি।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভাইরাসের সংক্রমণের চূড়ান্ত পর্যায় পার করেছে যুক্তরাষ্ট্র। এবার সংক্রমণ কমার আশা রয়েছে। এমনকি দেশে অর্থনৈতিক কার্যকলাপ শুরু করার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তবে নিউইয়র্কের গর্ভনর এদিন জানিয়েছেন, সেখানে শাটডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ মে পর্যন্ত। 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের