কোয়ারেন্টিনে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ১৭:৩৫আপডেট : ১১ মে ২০২০, ১৮:২১

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেল্ফ-কোয়ারেন্টিনে যাওয়ার পরিকল্পনা করছেন না। শুক্রবার প্রেস সচিব করোনাভাইরাসে আক্রান্ত হলেও রবিবার তার কার্যালয় জানিয়েছে, সোমবার তিনি হোয়াইট হাউজে উপস্থিত থাকবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মাইক পেন্স

পেন্স-এর মুখপাত্র ডেভিন ও’মালে জানান, ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মেডিক্যাল শাখার পরামর্শ মেনে চলবেন এবং কোয়ারেন্টিনে যাবেন না।

এক বিবৃতিতে ও’মালে আরও বলেছেন, এছাড়া প্রতিদিন ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং কাল (সোমবার) হোয়াইট হাউসে উপস্থিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের অর্থনীতি খুলে দেওয়ার আহ্বান জানানোর মধ্যেই এখবর সামনে আসলো। যখন অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের শাসন কাঠামোর প্রাণকেন্দ্র হোয়াইট হাউসে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। করোনা মোকাবিলায় গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের শীর্ষ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তারা সেল্ফ-কোয়ারেন্টিনে থাকবেন। করোনা পজিটিভ ব্যক্তিদের সংস্পর্শে আসার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। সেখানকার মেডিক্যাল ইউনিট জানায়, ট্রাম্পের ব্যক্তিগত কর্মীর দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই প্রতিদিনই ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত হয়। একদিনের মাথায় শুক্রবার পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের আক্রান্ত হওয়ার খবর জানা যায়। শনিবার ইভাঙ্কার সহকারীরও আক্রান্ত হওয়ার তথ্য জানা গেলো। এর মধ্যেই রবিবার ড. অ্যান্থনি ফাউচি-র সতর্কতামূলক কোয়ারেন্টিনের খবর প্রকাশিত হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম