মিনিয়াপোলিসে বিক্ষোভে ঢুকে পড়লো চলন্ত তেলবাহী ট্যাংকার (ভিডিও)

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ১২:৩৬আপডেট : ০১ জুন ২০২০, ১২:৫৭

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা বিক্ষোভের ৬ষ্ঠ দিনে মিনিয়াপোলিসের বিক্ষোভে একটি চলন্ত তেলবাহী ট্যাংকার ঢুকে পড়ে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুই শিশু নিখোঁজ রয়েছে এবং ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এখবর জানিয়েছে।

মিনিয়াপোলিসে বিক্ষোভে ঢুকে পড়লো চলন্ত তেলবাহী ট্যাংকার (ভিডিও)

মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা ৬ষ্ঠ দিনের মতো রবিবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনীকে সক্রিয় করা হয়েছে ওয়াশিংটন ডিসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যে ।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে এগিয়ে যাচ্ছিল ট্যাংকারটি। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেটিকে থামান এবং চালককে টেনে বের করে নিয়ে আসেন। এসময় চালককে মারধর করে বিক্ষোভকারীরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে।

চলন্ত তেলবাহী ট্যাংকার নিয়ে বিক্ষোভের সমাবেশ-স্থলে ঢুকে পড়ার ঘটনা ইচ্ছাকৃত নাকি ব্রিজটি বন্ধের বিষয়ে চালকের অবহিত না থাকার ফলে ঘটেছে তা জানা যায়নি।
বিক্ষোভের আয়োজকরা আতঙ্কে ছোটাছুটির সময় অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর সন্ধান দিতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ এই ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন চালক আইন ভঙ্গ করে সেখানে প্রবেশ করেছে।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ