লাদাখের ঘটনায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমবেদনা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২০, ১৯:১০আপডেট : ১৯ জুন ২০২০, ১৯:১৩

লাদাখে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার টুইটারে এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, সম্প্রতি চীনের সঙ্গে সংঘর্ষের ফলে যে প্রাণহানি হয়েছে তাতে আমরা ভারতীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

লাদাখের ঘটনায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমবেদনা

মাইক পম্পেও লিখেছেন, আমরা শোকাহত নিহত সেনাদের পরিবার, প্রিয়জন ও সমাজের কথা স্মরণ করব।

জোট নিরপেক্ষ দেশ হিসেবে ভারত সব সময় পরাশক্তিদের প্রভাবের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা ক আসছে। একই সঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বতন্ত্রতা বজায় রেখেছিল।

তবে গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছে নয়া দিল্লি। যুক্তরাষ্ট্র এখন ভারতের শীর্ষ অস্ত্র রফতানিকারক।

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ভারতের শীর্ষস্থানীয় কূটনীতিকরা যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্র জাপানের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপনের আহ্বান জানাচ্ছেন। যাতে করে চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি মোকাবিলা করতে পারে নয়া দিল্লি।

সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও দ্য হিন্দুতে লিখেছেন, প্রধান কৌশলগত অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দৃঢ় ও দ্ব্যর্থহীন সম্পর্ক গড়ে তোলা এবং জাপান, অস্ট্রেলিয়া ও আসিয়ান দেশগুলোর সঙ্গে আরও জ্বালানি সংশ্লিষ্ট সম্পর্ক বৃদ্ধির একটি সুযোগ।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। ওই সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানায় দিল্লি। আহত সেনার সংখ্যা অন্তত ৭৬। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে, চীন কর্তৃক ১০ ভারতীয় সেনা সদস্যকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনও তথ্য প্রকাশ করা হয়নি এবং আটকের কথা অস্বীকার করা হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।

/এএ/
সম্পর্কিত
ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুন, ১২ লাখ রুপি নিয়ে পালালেন স্বামী
গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
সর্বশেষ খবর
কীভাবে রিয়াল মাদ্রিরের টার্গেট রদ্রিকে কেড়ে নিচ্ছে বার্সেলোনা
কীভাবে রিয়াল মাদ্রিরের টার্গেট রদ্রিকে কেড়ে নিচ্ছে বার্সেলোনা
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
নওগাঁর জল-সবুজের মায়াবী পর্যটন ঠিকানা হাঁসাইগাড়ী বিল
নওগাঁর জল-সবুজের মায়াবী পর্যটন ঠিকানা হাঁসাইগাড়ী বিল
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?