নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যা বললেন মার্কিন কাউন্টারইন্টেলিজেন্স প্রধান

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২০, ১৩:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৩:৫৯

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যা‌ন্ড সিকিউরিটি’র প্রধান উইলিয়াম এভানিনা সতর্ক করে বলেছেন, এবছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, চীন ও ইরান। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রতিনিধি জো বিডেনকে ব্যর্থ করার চেষ্টা শুরু করেছে। শুক্রবার জনপরিসরে করা বিরল এক মন্তব্যে এসব কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যা বললেন মার্কিন কাউন্টারইন্টেলিজেন্স প্রধান

উইলিয়াম এভানিনা বলেন, তিন দেশই অনলাইনে গুজব ছড়িয়ে ও অন্যান্য উপায়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের প্রভাবিত, বিশৃঙ্খলা তৈরি ও মার্কিন ভোটারদের আস্থার অবমাননা করার চেষ্টা করছে।

তবে তিনি এটিও বলছেন যে, বড় মাপে হস্তক্ষেপ বা ভোটের ফল নিজেদের স্বার্থের ব্যবহার করা কঠিন হবে শত্রুদের জন্য।

এভানিনা সতর্ক করে বলেছেন, রাশিয়া এরই মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের পেছনে লেগেছে। তিনি জানান, রাশিয়াপন্থী ইউক্রেনের একজন রাজনীতিক আন্দ্রিই ডারকাখ ফাঁস হওয়া ফোনালাপের মাধ্যমে বিডেন ও ডেমোক্র্যাটিক পার্টিকে অপদস্ত করতে দুর্নীতির অভিযোগ ছড়াচ্ছেন।

মার্কিন কাউন্টারইন্টেলিজেন্স প্রধান আরও বলেছেন, ক্রেমলিন সংশ্লিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও রাশিয়ার টেলিভিশনকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে।

তিনি জানান, তার সংস্থার পর্যালোচনায় উঠে এসেছে যে, চীন চায় না ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হোন। কারণ বেইজিং তাকে অনেক বেশি অনির্ভরযোগ্য বলে মনে করে।

ইরানের চেষ্টার বিষয়ে এভানিনা বলেন, গুজব ছড়ানোর মতো অনলাইন কৌশল ব্যবহার করে দেশটি মার্কিন প্রতিষ্ঠান ও ট্রাম্পকে খাটো করা ও ভোটারদের অসন্তুষ্টি বাড়াতে চাইছে। 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান