ট্রাম্পের বিরুদ্ধে রেড নোটিশ চায় ইরান

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২১, ২৩:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:৫৪

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ কর্মকর্তাকে গ্রেফতার করতে রেড নোটিশ জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করেছে ইরান। গত বছর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেন ইসমাইলি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের বিদেশি শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি গত বছর ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামে্পর নির্দেশে সামরিক কর্মকর্তারা এই হামলা পরিচালনা করেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেন ইসমাইলি সাংবাদিকদের বলেন, ওই হত্যাকান্ডের নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করতে খুবই গুরুত্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। গত জুনে তেহরানের প্রসিকিউটর আল আলকাসিমেহের ট্রাম্পসহ বেশ কয়েক জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে এবারে ইন্টার পোলকে রেড নোটিশ জারির আবেদন জানিয়ে সাড়া পায়নি ইরান। পুলিশ সংস্থাটি বলেছে, নিজেদের গঠনতন্ত্র অনুযায়ী তারা কোনও রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণবাদ সংক্রান্ত কোনও কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারে না।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের