আরও সহিংস হয়ে উঠবে ট্রাম্প সমর্থকরা: এফবিআই-এর হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ০৮:২০আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৪:১৬
image

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করে দিয়ে বলেছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র জুড়ে আরও সশস্ত্র বিক্ষোভ ঘটাতে পারেন ট্রাম্প সমর্থকরা। সংস্থাটি জানিয়েছে, ২০ জানুয়ারির আগে ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো সমবেত হওয়ার পরিকল্পনা করছে। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা কঠোর করার মধ্যে এই হুঁশিয়ারির কথা জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন।  ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।

আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোমবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র প্রধান চাড ওলফ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠানটির নিরাপত্তায় এবং ৬ জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে। এসব জোরালো নিরাপত্তা পদক্ষেপের মধ্যেই সহিংসতার বিষয়ে সতর্ক করলো এফবিআই।

এদিকে সোমবার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নিতে কোনও ভয় পাচ্ছেন না তিনি। আশা করা হচ্ছে তিনি এবং নতুন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভবনের বাইরেই শপথ নেবেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বলছে, জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগের দিনগুলোতে আরও সহিংসতা ঘটার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প সমর্থক একটি উগ্র ডানপন্থী অনলাইন নেটওয়ার্ক আগামী ১৭ জানুয়ারি বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভের ডাক দিয়েছে। এছাড়া শপথের দিনে ওয়াশিংটন ডিসি অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে তারা।

এফবিআই’র একটি অভ্যন্তরীণ বুলেডিটনে বলা হয়েছে, ট্রাম্প সমর্থক একটি গোষ্ঠী অঙ্গরাজ্য, স্থানীয় এবং কেন্দ্রীয় আদালতগুলোতে ঢুকে পড়ার ডাক দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে আগেভাগে দায়িত্ব থেকে সরিয়ে দিলে কিংবা বাইডেনের শপথ অনুষ্ঠানে তিনি না থাকলে এসব পদক্ষেপের আহ্বান জানানো হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম