যুক্তরাষ্ট্রে যেতে লাগবে করোনা নেগেটিভ সনদ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ২৩:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২৩:২৪
image

আগামী ২৬ জানুয়ারি থেকে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে তাকে বিমানে ওঠার আগেই করোনাভাইরাস নেগেটিভ সনদ দেখাতে হবে। এর আগে শুধুমাত্র যুক্তরাজ্য থেকে দেশটিতে যেতে হলে এই সনদ দেখাতো হচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেলটা এয়ারলাইন্স-এর যাত্রীদের। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের পরিচালক ড. রবার্ট আর রেডফিল্ড এক বিবৃতিতে নতুন নিয়মের ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের মারাত্মক সংক্রামক  করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়।  আর এখন সেই নিয়ম আরও সম্প্রসারণ করে সব যাত্রীর জন্যই করোনা নেগেটিভ সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে।

রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রবার্ট আর রেডফিল্ড বিবৃতিতে বলেন, ‘পরীক্ষা ঝুঁকি নির্মূল করতে পারে না। তবে এর সঙ্গে মানুষ যখন নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকবে এবং মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার মতো প্রাত্যহিক প্রতিরোধ ব্যবস্থার চর্চা করবেন তখনই ভ্রমণ নিরাপদ হবে।’

সিডিসি জানিয়েছে, টিকা নেওয়া বা না নেওয়া সব যাত্রীর জন্যই নতুন নিয়ম প্রযোজ্য হবে। ফ্লাইটে ওঠার তিন দিনের মধ্যে তাদের পরীক্ষা করাতে হবে। আর লিখিতভাবে পরীক্ষার ফলাফল দেখাতে হবে কিংবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দিতে হবে। টিকা নেওয়ার প্রমাণ যথেষ্ট বলে বিবেচনা করা হবে না। কারণ টিকা কেবল মারাত্মক অসুস্থতা থেকে সুরক্ষা দেয় বলে জানিয়েছেন সিডিসি’র মুখপাত্র জেসন ম্যাকডোনাল্ড। তিনি জানান, টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হতে পারে। আর তত্বীয়ভাবে ফ্লাইটের মধ্যে অন্যকে সংক্রমিত করতে পারে।

সিডিসি জানিয়েছে,সব এয়ারলাইন্সকে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফল কিংবা তাদের সেরে ওঠার প্রমাণ বিমানে ওঠার আগেই নিশ্চিত করতে হবে। কোনও যাত্রী এসব প্রমাণ উপস্থাপন করতে না পারলে তাকে বিমানে উঠতে দেওয়া হবে না।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম