আরও শতাধিক ব্যক্তিকে ক্ষমা করতে পারেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ২২:৩৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৫
image

হোয়াইট হাউজে নিজের চূড়ান্ত মুহূর্তগুলোতে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আরও একশ’রও বেশি মানুষকে ক্ষমা করে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এসব পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিজেকে কিংবা পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হয়তো এর আওতায় থাকবেন না। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ক্ষমা আবেদনের তালিকা থেকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে  জামাই জ্যারেড কুশনার, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করেছেন। সংবাদমাধ্যমটির দাবি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে প্রতিটি ঘটনা খতিয়ে দেখে তালিকা চূড়ান্ত করতে গিয়ে দিনের বেশির ভাগ সময় এই কাজে ব্যয় করেছেন।

মার্কিন ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারি সমর্থকদের তাণ্ডবে উস্কানি দেওয়ার অভিযোগে কংগ্রেসে ইতোমধ্যেই অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিনেটে বিচারের অপেক্ষায় রয়েছে সেই প্রক্রিয়া। সেখানে দোষী সাব্যস্ত হলেই ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন ট্রাম্প। এছাড়াও দায়িত্ব ছাড়ার পর কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকেও ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, নিজেকে ক্ষমা করবেন কিনা এনিয়ে ব্যক্তিগতভাবে সহযোগীদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। তবে প্রশাসনের অভ্যন্তরীণ কিছু কর্মকর্তা তাকে এই পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তাদের যুক্তি এমন পদক্ষেপ নেওয়া হলে ট্রাম্পকে অপরাধী বলে মনে হবে।

নিজেকে ক্ষমা না করলেও ট্রাম্প আর কাদের ক্ষমা করতে পারেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে এদের মধ্যে থাকতে পারেন মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ প্রকল্পে আর্থিক জালিয়াতির দায়ে দণ্ডিত ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন। এছাড়াও থাকতে পারেন ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানি। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী