মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৫

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১ ফেব্রুয়ারি) তিনি এ নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ক্ষমতা ত্যাগের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি বেসামরিক নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করাকে ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ’ বলে নিন্দা করেছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল মুছে দিয়ে সামরিক বাহিনী যেন জনগণের অভিপ্রায়কে ভূলুণ্ঠিতের চেষ্টা না করে।’

মিয়ানমারের গণতন্ত্রের অগ্রগতির জন্য গত দশকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের অনুমোদিত আইন এবং কর্তৃপক্ষের তাৎক্ষণিক পর্যালোচনা করা দরকার, তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই নিষেধাজ্ঞা ফের পুনর্মূল্যায়ন করা হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্র যেখানেই হামলার শিকার হবে সেখানেই তা রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র।’

উল্লেখ্য, সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে এক বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
সর্বশেষ খবর
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও