ডব্লিউএইচও-কে তথ্য দিতে অস্বীকৃতি: চীনের আচরণে ‘গভীর উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৭
image

কোভিড-১৯ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার প্রথম দিককার মূল তথ্য চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্ত দলকে সরবরাহ করতে রাজি না হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা, বেইজিং এর এ ধরনের আচরণের কারণে ডব্লিউএইচও’র তদন্ত প্রতিবেদনটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে। হোয়াইট হাউজের বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানের একটি ল্যাব ও বাজার করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আমদানি করা ফ্রোজেন খাবার থেকেই ছড়িয়েছে এ ভাইরাস। করোনাভাইরাস আসলে কোথা থেকে উদ্ভূত হয়েছিল এবং কীভাবে এটি ছড়িয়ে পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্ধানের অংশ হিসেবে সম্প্রতি চীনে যায় ডব্লিউএইচও’র আন্তর্জাতিক তদন্ত দল। ওই দলের সদস্য ডমিনিক ডোয়ের অভিযোগ করেছেন, তাদের পক্ষ থেকে চীনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল যেন ২০১৯ সালের ডিসেম্বরে উহানে আক্রান্ত ১৭৪ জনের মূল তথ্যগুলো সরবরাহ করা হয়। তবে চীন সে অনুরোধে সাড়া দেয়নি বলে আক্ষেপ জানান ডমিনিক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে শুধু ওই রোগীদের তথ্যগুলোর সারসংক্ষেপ সরবরাহ করা হয়েছে।

চীনের আচরণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। ওই বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদবেনটি স্বাধীন ও চীনা সরকারের হস্তক্ষেপমুক্ত হওয়াটা জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে সংস্থাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর সে সিদ্ধান্ত বাতিল করেন। সে প্রসঙ্গ টেনে সুলিভান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আবারও যুক্ত হওয়ার মানে হলো এর সর্বোচ্চ পর্যায়ের মান নিশ্চিত করা। তবে যেভাবে কোভিড-১৯ এর তদন্তের প্রাথমিক ফল নিয়ে যেভাবে বলা হচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের কাছে পৌঁছাতে যে প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।’

এদিকে চীনা দূতাবাসের এক মুখপাত্র কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার দাবি, গত কয়েক বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কিছু সংস্থার কাজকে ব্যহত করেছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ মহামারির সময় চীনসহ যেসব দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন জানিয়েছে তাদের দিকে আঙুল তোলাটা ওয়াশিংটনের জন্য উচিত হবে না বলেও সতর্ক করেন ওই মুখপাত্র।

 

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান