যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের দাঙ্গা তদন্ত করবে স্বাধীন কমিশন

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪১
image

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। আইনপ্রণেতাদের উদ্দেশে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলার তদন্ত করতে যে মডেলের কমিশন গঠন করা হয়েছিলো সেই একই মডেলের কমিশন ক্যাপিটল দাঙ্গা তদন্ত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।

সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। কিন্তু বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি।

আইনপ্রণেতাদের উদ্দেশে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘কিভাবে এটা (দাঙ্গা) ঘটতে পারলো আমাদের অবশ্যই তা জানতে হবে।’ তিনি জানান, হামলার পর ক্যাপিটলের জন্য কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা গত কয়েক সপ্তাহ ধরে খতিয়ে দেখছে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হনোরে।

ন্যান্সি পেলোসি জানান, নতুন গঠন করা কমিশন ক্যাপিটলে হামলার ঘটনা তদন্ত করবে আর এর বিষয়বস্তু ও কারণ জানাবে। তবে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কংগ্রেস সদস্যদের নিরাপত্তা এবং ক্যাপিটল ভবন সুরক্ষিত রাখতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী