মিসরের কাছে ২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০১
image

মানবাধিকার হরণে অভিযুক্ত মিসরের কাছে ২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে একই অভিযোগে অভিযুক্ত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পর্যালোচনার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। নতুন দায়িত্ব নেওয়া এই প্রশাসন বলছে, কায়রোর কাছে অস্ত্র বিক্রি করলেও মানবাধিকার ইস্যুতে তাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইয়েমেনের গৃহযুদ্ধে মানবাধিকার হরণের অভিযোগে সৌদি আরবকে সমর্থন দেওয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। একই কারণে সংযুক্ত আরব আমিরাতের কাছে সামরিক বিমান বিক্রির সিদ্ধান্ত পর্যালোচনার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তারপরও মানবাধিকার হরণে অভিযুক্ত মিসরের কাছে ১৬৮টি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

১৯ কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কেনার আবেদন করে মিসরের নৌবাহিনী। উপকূলীয় এলাকা এবং লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তার প্রয়োজনে এসব অস্ত্র প্রয়োজন বলে জানায় তারা। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ওই আবেদন অনুমোদন করা হয়েছে। ওই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে মিসরকে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী আখ্যা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসরের ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে নিজের ‘সবচেয়ে প্রিয় স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন। তবে সিসি প্রশাসনের মানবাধিকার হরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম