চীনা হ্যাকারদের কবলে যুক্তরাষ্ট্রের ৩০ হাজার ওয়েবসাইট?

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ১৬:৪৩আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৬:৪৩
image

একজন মার্কিন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছেন, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি ৩০ হাজার কোম্পানি চীনা হ্যাকারদের কবলে পড়েছে। এই হামলাকে ‘নজিরবিহীন আগ্রাসন’ বলেও আখ্যা দিয়েছেন ব্রায়ান ক্রেবস নামের ওই বিশেষজ্ঞ।

নিজের সাইবার সিকিউরিটি বিষয়ক নিউজ ওয়েবসাইটে এক পোস্টে ক্রেবস দাবি করেন, হ্যাকাররা হামলা চালিয়েছে মাইক্রোসফট এক্সচেঞ্জ সফটওয়ারের ত্রুটি আবিষ্কার করে। এরপর হ্যাকাররা ইমেইলের তথ্য চুরি করে এবং কম্পিউটার সার্ভার ইনফেক্ট করে। ফলে দূর থেকেই নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় হ্যাকাররা।

এই গণ-হ্যাকিংয়ের বিষয়ে শুক্রবার জানতে চাওয়া হলে হোয়াইট হাউজের মুখপাত্র জেনিফার সাকি বলেন, এটা একটি সক্রিয় হুমকি। যারা এসব সার্ভার চালাচ্ছে তাদের এখন এগুলো শক্তিশালী করতে হবে। আমরা এই ভেবে উদ্বিগ্ন যে অনেকেই এই হামলার ভুক্তভোগী হয়েছে।

হ্যাকিংয়ের বিষয়টি সম্পর্কে সূত্রগুলোর বরাত দিয়ে ক্রেবস বলেন, মঙ্গলবার নিরাপত্তা দুর্বলতার বিষয়গুলো জানান দেয় মাইক্রোসফট। তবে এরপরও যারা তাদের নিরাপত্তা ইস্যুগুলো সমাধান করা বিরত ছিল, তাদের সার্ভারে ‘নাটকীয়ভাবে আক্রমণ বেড়ে’ যায়।

নিজের পোস্টে ক্রেবস দাবি করেন, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৩০ হাজার প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছোট ব্যবসা, টাউন, শহর এবং স্থানীয় সরকারের প্রতিষ্ঠান। ভুক্তভোগী সংস্থাগুলোর ইমেইল চুরির করার লক্ষ্য নিয়ে এই অস্বাভাবিক আগ্রাসন চালিয়েছে চীনের সাইবার গুপ্তচর ইউনিট।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম