কংগ্রেসের চূড়ান্ত বাধা পেরোলো বাইডেনের করোনা বিল

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২১, ০৮:৪২আপডেট : ১১ মার্চ ২০২১, ০৮:৪২
image

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ বিল কংগ্রেসের চূড়ান্ত বাধা পেরিয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদের ২২০-২১১ ভোটে বিলটি পাস হয়। ইতোমধ্যে সিনেটে পাস হওয়া বিলটি এখন আইনে পরিণত হতে সম্মতির জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। হোয়াইট হাউজের মুখপাত জেন পাসকি জানিয়েছেন, শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারিতে ক্ষমতাগ্রহণের সপ্তাহখানেক আগে এই প্যাকেজ ঘোষণা করেন জো বাইডেন। সেসময় তিনি বলেন,করোনা মহামারিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা গত বেশ কয়েকটি প্রজন্ম কোনো দিন দেখেনি, কোনো দিন এমন সময়ের কথা ভাবতেও পারেনি। তার মতে, দু’টি ধাপে এই প্যাকেজ মানুষের উপকার করবে। প্রথমত- অর্থনৈতিক ভাবে মানুষকে আবারও চাঙ্গা করবে। দ্বিতীয়ত- করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবার জন্য সহায়ক হবে।

চূড়ান্ত বিলে বেশিরভাগ আমেরিকানকে সরাসরি দেওয়া হবে এক হাজার ৪০০ ডলার করে। এর সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক কর্মহীন মানুষদের জন্য যোগ হবে অতিরিক্ত তিনশ’ ডলার।  রাজ্য ও স্থানীয় সরকারগুলোর জন্য বরাদ্দ থাকবে ৩৫০ বিলিয়ন ডলার, পুনরায় স্কুল খোলার জন্য ১৩০ বিলিয়ন, কোভিড পরীক্ষা ও গবেষণা সম্প্রসারণে ৪৯ বিলিয়ন এবং ভ্যাকসিন বিতরণে বরাদ্দ রয়েছে ১৪ বিলিয়ন ডলার।

বাইডেনের এই বিল আমেরিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মার্চ পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিক বিলটিকে সমর্থন করছেন। এর মধ্যে ৪১ শতাংশ রিপাবলিকানও রয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান