শিগগির 'খুনি' পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা: বাইডেন

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২১, ২২:২৭আপডেট : ১৭ মার্চ ২০২১, ২২:২৭
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘খুনি’ মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার  এবিসি নিউজকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে বাইডেন শিগগির পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।  মার্কিন নির্বাচনে পুতিনের ‘হস্তক্ষেপের’ প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এজন্য পুতিনকে মূল্য দিতে হবে।

প্রসঙ্গত রাশিয়াতে কিছুদিন আগেই দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনরকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।  মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির বিগত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘পুতিনকে অচিরেই এর জন্য মূল্য দিতে হবে এবং শিগগির আপনারা তা দেখতে পাবেন।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক