যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৪:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৪:২৯
image

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে এ ঘটনা সংঘটিত হয়। পুলিশের দাবি, ওই কিশোরী ছুরিকাঘাতের চেষ্টা করছিলো। তা প্রতিহত করতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। আর তার কিছুক্ষণ আগে নতুন করে পুলিশের গুলিতে নিহত হয় কৃষ্ণাঙ্গ কিশোরী।

পরে পুলিশ একটি বডিক্যাম ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি,ওই কিশোরী দুইজনকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিলো। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। তিনি ওই কিশোরীকে লক্ষ্য করে কয়েকবার গুলি করেন (ভিডিওতে চারটি গুলির শব্দ শোনা গেছে)। এরপর মেয়েটি পার্ক করা একটি গাড়ির পাশে মাটিতে পড়ে যায়। ভিডিওতে মরদেহের পাশে একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়ে পুলিশ স্থানীয় অধিবাসীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে।

কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিন্থার টুইটারে লিখেছেন,‘আজ বিকেলে দুঃখজনকভাবে এক কিশোরী প্রাণ হারিয়েছে। আমরা এখনও বিস্তারিত সব কিছু জানি না। এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্র আমরা তা জানাব।’

এদিকে এরইমধ্যে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে জড়ো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

/এফইউ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের