বিল গেটস দম্পতির ডিভোর্স নিয়ে মুখ খুললেন তাদের কন্যা

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ১০:৪০আপডেট : ০৬ মে ২০২১, ১০:৪০

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য, বিলিয়নিয়ার দম্পতি, তাও সম্পর্ক টিকছে না। অবাক লাগলেও এটাই ধ্রুব সত্য। তবে বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দুনিয়াজুড়ে বহু মানুষকে অবাক করেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাদের বড় মেয়ে জেনিফার ক্যাথেরিন গেটস।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জেনিফার লিখেছেন, তাদের পরিবার এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, জেনিফারের এই বিবৃতি ইঙ্গিত করছে সম্পত্তির ভাগ-বাঁটোয়ার দিকে। স্ত্রী হিসেবে মেলিন্ডা যেমন অংশীদার, তেমনি ভাগ রয়েছে তিন সন্তানেরও। ফলে মাইক্রোসফটের সম্পত্তির যে বিশাল সাম্রাজ্য তার কী গতি হয়, সেটিও দেখার বিষয়।

বিল গেটস ও মেলিন্ডা তাদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণার পরই জেনিফার একটি ইনস্টাগ্রাম স্টোরি  পোস্ট করেন। তিনি লিখেছেন, ‌‘এটি আমাদের পুরো পরিবারের জন্য একটি চ্যালেঞ্জিং মুহূর্ত। এখন আমি শিখছি এমন সময়ে কীভাবে পরিবারকে সমর্থন করতে হয়।’

সূত্রের খবর, বিশ্বের চতুর্থ ধনী বিল গেটস ও মেলিন্ডা গেটস প্রাক-বিবাহবিচ্ছেদ চুক্তিতে সই করেননি। তাই শুরু হয়েছে জটিলতা। বিবাহ বিচ্ছেদের কথা সামনে আসতেই বিলিয়নিয়ার দম্পতি কীভাবে তাদের ১৩০ বিলিয়ন ডলারের সম্পত্তি ভাগ করবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরিবারে ২৫ বছরের জেনিফার ছাড়াও আরও দুই সন্তান রয়েছে। একজন ২১ বছর বয়েসের ছেলে ররি গেটস অন্যজন ১৮ বছর বয়সের মেয়ে ফোবি গেটস।

বিচ্ছেদের যৌথ বিবৃতিতে গেটস দম্পতি লিখেছেন, ‘আমরা দম্পতি হিসেবে আমাদের সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আর নেই।’

তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার আবেদন জানিয়েছেন বিল ও মেলিন্ডা উভয়েই। তারা আরও বলেছেন, ‘আমরা আমাদের তিন সন্তানকে ভালোভাবে বড় করেছি। আমরা একটা ফাউন্ডেশনও বানিয়েছি। এর মাধ্যমে অনেক মানুষের উপকার হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের আরও লক্ষ্য রয়েছে। সেগুলো পূরণের জন্য একসঙ্গে কাজ করবো।’

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী