বেপরোয়া রুশ কর্মকাণ্ডের জবাব দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ১৭:৫২আপডেট : ০৬ মে ২০২১, ১৭:৫২

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়ার বেপরোয়া ও আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাব দেবে যুক্তরাষ্ট্র। পুতিনবিরোধী নেতা আলেক্সেই নাভালনির সঙ্গে আচরণ, সোলার উইন্ডস হ্যাক ও নির্বাচনে হস্তক্ষেপের মতো কর্মকাণ্ডগুলো নজরে রয়েছে বাইডেন প্রশাসনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এসব কথা বলেছেন।

ব্লিনকেন বলেন, আমরা আরও বেশি স্থিতিশীল ও অনুমানযোগ্য সম্পর্ক পছন্দ করব।

শিল্পোন্নত জি সেভেন গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্য সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিনকেন।

দুই দিনের আলোচনা শেষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মস্কোর দায়িত্বজ্ঞানহীন ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আচরণের সমালোচনা করা হয়েছে। বিশেষ ইউক্রেনের বিরুদ্ধে ও সাইবার হামলার ঘটনায়।

ব্লিনকেন একই মনোভাব পোষণ করে জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কিয়েভকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, সীমান্তে রুশ সেনাদের উপস্থিতিতে তার দেশ হুমকির মুখে রয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মুখ ফিরিয়ে রাখার দিন শেষ হয়ে গেছে।

বাইডেনের উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা বিরত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম