জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকের গুলিবর্ষণ, হামলাকারীসহ নিহত ৭

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১৩:৪৩আপডেট : ১০ মে ২০২১, ১৩:৪৩
image

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালিয়ে প্রেমিকাসহ ছয় জনকে হত্যা করেছে এক হামলাকারী। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। তবে অনুষ্ঠানে উপস্থিত কোনও শিশুর উপর গুলি চালানো হয়নি। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা ছয় ব্যক্তির মৃতদেহ এবং এক জনকে গুরুতর আহত অবস্থায় পায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক নারীর প্রেমিককে সন্দেহ করা হচ্ছে। সে ওই বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশের পর হেঁটে ভেতরে ঢোকে আর মানুষের ওপর গুলিবর্ষণ করার পর নিজেরও প্রাণ নেয়। গুলি চালানোর সময় জন্মদিন পালন করতে বন্ধু, পরিবার এবং শিশুরা ওই বাড়িতে জড়ো হয়েছিলো।’ তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

ফ্রেডি মারকুয়েজ নামে ৩৩ বছর বয়সী এক যুবক বলেন, হামলায় নিহতদের মধ্যে তার শ্বাশুড়িও রয়েছেন। তিনি নিজেও জন্মদিনের পার্টিতে ছিলেন কিন্তু শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি সেখান থেকে চলে আসেন। মধ্যরাতের পর ওই পার্টিতে উপস্থিত এক ব্যক্তির ছেলের কাছ থেকে তিনি ফোন কল পান।

ইয়েনিফার রেয়েস নামের এক প্রতিবেশি জানান গুলির শব্দে জেগে ওঠেন তিনি। তিনি বলেন, ‘ভেবেছিলাম বজ্রপাতের শব্দ। তারপরই আমি সাইরেনের শব্দ শুনতে পাই।’ পরে তিনি পুলিশকে শিশুদের বের করে গাড়িতে তুলতে দেখেন বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান