ইসরায়েলের কাছে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২১, ১৮:৫৪আপডেট : ১৮ মে ২০২১, ১৯:২৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের অত্যাধুনিক গাইডেড অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কংগ্রেশনাল সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘর্ষের পরও মার্কিন আইন প্রণেতাদের এই প্রস্তাবে বিরোধিতা করার সম্ভাবনা নাই।

তিন কংগ্রেশনাল সহযোগী জানান, ৫ মে এই অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিদেশের কাছে অস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত করার আগে নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে কংগ্রেসকে তা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

বিক্রি তালিকায় থাকা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন, যা তৈরি করেছে বোয়িং কোম্পানি।

কংগ্রেশনাল সহযোগীরা জানান, এই মুহূর্তে কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান নেতাদের পক্ষ থেকে কোনও আপত্তির কথা জানা যায়নি।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এমন চুক্তির বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা বা বিস্তারিত নিশ্চিত করার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়ে গেছে। এর অবসানের ইঙ্গিতও খুব সামান্য। ইসরায়েলি গোলাবর্ষণে গাজায় ৬১ শিশুসহ অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে গাজার স্বাধীনতাকামীদের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ দশ জন নিহত হয়েছে।

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর আট দিন ধরে ইসরায়েলের অব্যাহত হামলার পর অস্ত্রবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বলেছেন, সহিংসতা থামাতে মিসর ও অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে সহিংসতার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম