‘কংগ্রেসে মুসলিম নারীদের মতপ্রকাশের স্বাধীনতা নেই’

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২১, ২১:১০আপডেট : ১৩ জুন ২০২১, ২১:১০

গত বছর যুক্তরাষ্ট্রের মুসলিমরা আমেরিকান স্বপ্ন পূরণে ট্রাম্প আমলের নীতির কারণে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েছিলেন। মুসলিম নিষেধাজ্ঞার মতো বিতর্কিত নীতি থেকে শুরু রাজনীতিক ও সাধারণ জনগণের ব্যাপক বর্ণবাদী বক্তব্য ও মন্তব্যের শিকার হতে হয়েছে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের মুসলিম সদস্য ইলহান ওমর সমালোচনার শিকার হচ্ছেন। এবার তার পক্ষে মুখ খুলেছেন আরেক মুসলিম সদস্য রাশিদা তালেব।

টুইটারে কংগ্রেসউইম্যান রাশিদা তালেব লিখেছেন, কংগ্রেসে মুসলিম নারীদের মতপ্রকাশের স্বাধীনতা বলে কিছু নেই।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও ডেমোক্র্যাট নেতাদের একটি যৌথ বিবৃতির পর একথা বললেন তালেব। ওই যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হামাস ও তালেবানের তুলনা করার সমালোচনা করা হয়েছে।

তালেব বলছেন, হাউসের ডেমোক্র্যাট নেতাদের উচিত কংগ্রেসউইম্যানদের রঙ নিয়ে তাদের বিরামহীন ও একচেটিয়া খবরদারি করায় লজ্জিত হওয়া। তিনি লিখেছেন, কংগ্রেসের মুসলিম নারীদের জন্য বেনিফিট অব ডাউট নেই।

সম্প্রতি এক টুইট বার্তায় ওমর লেখেন, যুক্তরাষ্ট্র, হামাস, ইসরায়েল, আফগানিস্তান ও তালেবানের অভাবনীয় অত্যাচার দেখতে হয়েছে আমাদের। মানবতাবিরোধী অপরাধের শিকার সব ভুক্তভোগীর জন্য একই ধরনের জবাবদিহিতা ও বিচার থাকতে হবে।

ওমরের পাশে দাঁড়িয়েছেন তার দলের নারী সহকর্মী আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এক টুইট বার্তায় লিখেছেন, আমাদের ককাস থেকে ইলহান ওমরের বিরুদ্ধে ধারাবাহিক অপরাধী বানানো, ইচ্ছাকৃত চরিত্রহনন, এবং প্রকাশ্যে লক্ষ্য বানানোর এই প্রক্রিয়া দেখে খুবই অসুস্থ ও ক্লান্ত বোধ করছি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম