৩৬৫ দিন ধরে লেকে লাফ দিচ্ছেন তিনি

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ১৪:০০আপডেট : ১৬ জুন ২০২১, ১৪:০০
image

চাপ থেকে মুক্তি পেতে করোনাভাইরাসের মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান লেকে লাফ দিতে শুরু করেন শিকাগোর এক বাস ড্রাইভার। গত শনিবার টানা ৩৬৫তম দিন লেকের পানিতে লাফ দিয়েছেন ড্যান ও’কনোর নামের এই ব্যক্তি। শহরের উত্তর দিক থেকে লাফ দিতে শুরু করেন তিনি।

তিন সন্তানের বাবা ড্যান ও’কনোর বলেন, ‘এটা ছিলো মহামারি, বিক্ষোভ, একটি নির্বাচনি বছর... সে কারণে এটা ছিলো এমন এক জায়গা যেখানে এসে আমি শান্ত হতে পারতাম আর সব শব্দ, চাপ থেকে লেকে আসলে মুক্ত হয়ে যেতাম।’

শরৎকাল জুড়ে লেকে নিয়মিত লাফ দিয়ে আসলেও সবচেয়ে কঠিন সময় যায় শীতকালে। বরফে জমে যাওয়া লেকে লাফ দিতে একটি গর্ত করেন ড্যান ও’কনোর। ওই গর্তে লাফ দিয়ে বাড়ি ফিরে প্রায়ই তিনি শরীরে কাঁটাছেড়ার দাগ পেতেন। তবে মানুষের সাড়া পেয়ে লাফ দেওয়া চালিয়ে যান তিনি।

ড্যান ও’কনোর বলেন, ‘মানুষ আমাকে জানতে চাইতে শুরু করে যে এর সুবিধা কি আর তারা কিভাবে সাহায্য করতে পারে- তখন মানুষকে বলতাম আমি অনলাইনে পথচারীদের সঙ্গে কথা বলি। টুইটার ও ইন্সটাগ্রামে যখন ভিডিও পোস্ট করতে শুরু করি তখন পালে বাতাস পেতে শুরু করি কারণ মানুষ মন্তব্য করতে শুরু করে। অনেকেই বলতে থাকে এটা দেখাও আনন্দের।’

শনিবার ছিলো ওই লাফ দেওয়ার ধারাবাহিকতার বিশেষ দিন। কেননা ওই দিনেই তার লাফ দেওয়ার বর্ষপূর্তি হয়। ও’কনোর বলেন, ‘আমি কেবল ৩৬৫ দিন লাফ দেওয়াটা উদযাপন করতে চেয়েছি।’

/জেজে/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল