আরও ২৭০ কোটি ডলার দান করলেন ম্যাকেঞ্জি

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ০৩:৩৬আপডেট : ১৬ জুন ২০২১, ০৩:৩৬

বিলিয়নিয়ার সমাজসেবী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট আরও ২৭০ কোটি ডলার দান করেছেন। মঙ্গলবার এক ব্লগ পোস্টে তিনি জানিয়েছেন, এই অর্থ কয়েকশ' দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার দান করা অর্থের পরিমাণ ৮৫০ কোটি ডলার। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

গত ৫১ বছর বয়সী ম্যাকেঞ্জি স্কটের দান করা অর্থের পরিমাণ মানবসেবায় নিয়োজিতদের নাড়িয়ে দিয়েছিল। এবার তিনি ২৮৬টি সংগঠনকে অর্থ দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে আলভিন আইলে অ্যামেরিকান ড্যান্স থিয়েটার থেকে শুরু করে বর্ণবাদী সমতা তহবিলে। এসব সংগঠন মানবসেবা ও সাংবাদিকতার কাজে জড়িত। সিয়াটলের বিজ্ঞান শিক্ষক ড্যান জুয়েটকে পুনরায় বিয়ের পর এটিই তার প্রথম দানের ঘোষণা।

প্রায় ৬০০ কোটি ডলারের মালিক ম্যাকেঞ্জি ব্লগ পোস্টে লিখেছেন, আমরা বিশ্বাস করি, সামঞ্জস্যহীনভাবে সম্পদ যদি অল্প কয়েকটি হাতে কুক্ষিগত না হওয়াই ভালো।   

জেফ বেজোসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার আপসরফা হিসেবে ম্যাকেঞ্জি আমাজনের ৪ শতাংশ শেয়ার পেয়েছেন। ২০১৯ সালে এই শেয়ারের আর্থিক মূল্য ওই সময় ছিল প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার। এরপরই তিনি বিশ্বের অন্যতম বড় দাতায় পরিণত হন।

গত বছর তিনি জীবিত ব্যক্তি হিসেবে বছরে সবচেয়ে বেশি দান করেছেন। বিশেষজ্ঞ ও সমালোচকরা তার দানের গতি ও পরিমাণ নয়, সংগঠন নির্বাচনেরও প্রশংসা করছেন।

ফোর্বসের মতে, এত দানের পরও ম্যাকেঞ্জি এখনও বিশ্বের ২২তম ধনী।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম