যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করবেন কমলা হ্যারিস

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ০০:৫৩আপডেট : ২৪ জুন ২০২১, ০০:৫৩

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী শুক্রবার দক্ষিণাঞ্চলীয় এই সীমান্ত পরিদর্শনের কথা রয়েছে তারা।

দারিদ্র ও বেকারত্বের কারণে দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণে মরিয়া। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে কমলা হ্যারিসের মুখপাত্র সিমোন স্যান্ডার্স জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট টেক্সাসের এল পাসোতে যাবেন। হোমল্যান্ড সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

শরণার্থীদের ঢেউ সামাল দিতে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সীমান্ত পরিদর্শন না করায় এরইমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। তবে কমলা হ্যারিস তার কূটনৈতিক মিশনের অংশ হিসেবে অভিবাসন বৃদ্ধির মূল কারণগুলোর সমাধানের লক্ষ্যে এ মাসের গোড়ার দিকে মেক্সিকো ও গুয়াতেমালা সফর করেন। এসব সফরে তিনি দেশগুলোর নেতাদের সঙ্গে অবৈধ অভিবাসন ঠেকানোর কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

৭ জুন সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। মার্কিন সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

সফরে কমলা হ্যারিস বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা বিপজ্জনক। এতে করে মূলত পাচারকারীরাই লাভবান হয়। সূত্র: সিএনবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ