যুক্তরাষ্ট্রে তাপদাহ, রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রা

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ০২:০০আপডেট : ২৮ জুন ২০২১, ০২:০০
image

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তরপশ্চিমাঞ্চলের বড় অংশ জুড়ে তীব্র তাপদাহ শুরু হয়েছে। সেখানকার ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে শনিবার তাপমাত্রা রেকর্ড ৪২ ডিগ্রি (১০৮ ডিগ্রি ফারেনহাইট) সেলসিয়াসে পৌঁছেছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্যের প্রায় সব এলাকা এবং ক্যালিফোর্নিয়া এবং ইডাহোর অংশবিশেষ এই তাপপ্রবাহে আক্রান্তস হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওরেগনের মাল্টনোমাহ কাউন্টিতে ‘জীবনের জন্য ঝুঁকিপূর্ণ’ গরম পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। কয়েকটি শহরে কুলিং সেন্টার খোলা হয়েছে যাতে মানুষ আশ্রয় নিতে পারে। বিক্রি হয়ে গেছে দোকানে রাখা সব বহনযোগ্য এয়ার কন্ডিশনার এবং ফোন। বেশ কয়েকটি করোনা টিকাদান কেন্দ্রও বাতিল করা হয়েছে।

তীব্র গরম সত্ত্বেও ওই অঞ্চলের বহু মানুষ সূর্যস্নান উপভোগ করছে। লেক এবং সুইমিং পুলগুলো চলছে ধারণ ক্ষমতার পূর্ণ সক্ষমতা ব্যবহার করে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রবিবার এবং সোমবার ওই এলাকাজুড়ে আরও বেশি গরম পড়তে পারে। আরও কয়েকদিন বিপজ্জনক তাপদাহ চলতে পারে বলেও সতর্ক করেছে তারা। তাপমাত্রা গড়ে আরও ২০-৩০ ফারেনহাইট বাড়তে পারে বলেও সতর্ক করেছে এনডব্লিউএস।

সিয়াটল ও পোর্টল্যান্ডে রবিবার ও সোমবারে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সিয়াটলের তাপমাত্রা ১০১ ফারেনহাইটে পৌঁছায়, যা জুন মাসে ওই অঞ্চলের তাপমাত্রার সর্বো্চ রেকর্ড।

বাসিন্দাদের অতিরিক্ত সময় বাইরে না থাকার, বেশি পানি পান করার এবং পরিবার ও প্রতিবেশিদের মধ্যে দুর্বলদের সব সময় খোঁজ রাখার পরামর্শ দিয়েছে এনডব্লিউএস। ওই এলাকার বহু মানুষ মাঝারি মানের তাপমাত্রায় অভ্যস্ত। ফলে অনেকেরই এয়ার কন্ডিশন নেই।

ওরেগনের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনাভাইরাস জনিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়ে সিনেমা হল ও শপিং মলের মতো যেসব স্থানে এয়ার কন্ডিশনার রয়েছে সেখানে মানুষদের আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যেও কুলিং সেন্টারগুলোতে ধারণক্ষমতার সক্ষমতার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক