পেন্টাগনের কাছে হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ০২:৪৯আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২:৪৯

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগানের প্রবেশ দ্বারের কাছে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ছুরি হামলায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ভার্জিনিয়ার আরলিংটন কাউন্টিতে অবস্থিত পেন্টাগনে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পেন্টাগনের কাছে মেট্রোয় গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই প্রতিরক্ষা দফতর লকডাউন করা হয়।

পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সির প্রধান উড্র কাসে এক সংবাদ সম্মেলনে এক পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলি বিনিময় হয়েছে এবং বেশ কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পেন্টাগন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ছুরিকাঘাতে আহত এক পুলিশ কর্মকর্তার পরে মৃত্যু হয়েছে।

তবে উড্র কাসে পুলিশ কর্মকর্তা বা সন্দেহভাজন হামলাকারীর পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাটি এফবিআই তদন্ত করছে এবং পেন্টাগন নিরাপদ। পুলিশ আরও সন্দেহভাজনকে খুঁজছে না।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের