হেলিকপ্টারে কাবুল দূতাবাস ছাড়লেন মার্কিন কূটনীতিকরা

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ১৬:৪২আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৭:১২

তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল ঘিরে রাখার পর মার্কিন দূতাবাসের কূটনীতিকদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা ওয়াজির আকবার খান জেলার একটি বিমানবন্দরে নেওয়া হয়েছে কূটনীতিকদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তালেবানের উত্থানের মধ্যে মার্কিন নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র আরও সেনা পাঠিয়েছে। গত সপ্তাহেই একটি মার্কিন গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল, তালেবানের হাতে আফগান সরকারের পতন হতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।

এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন টিমের গুরুত্বপূর্ণ সদস্যরা কাবুল বিমানবন্দর থেকে কাজ করছেন।

ন্যাটোর এক কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন কর্মীকে কাবুলের নিরাপদ ও অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কোনও হতাহত চায় না। শহরের চারপাশ ঘিরে রাখলেও এখন পর্যন্ত কোনও অস্ত্রবিরতি ঘোষণা করা হয়নি।

পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট আশরাফ ঘানির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, তিনি এখনও আফগানিস্তানে অবস্থান করছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের