প্রতিশ্রুতি পূরণ করলে তালেবানের সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তালেবান সরকার প্রতিশ্রুতি পূরণ করলে ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে। তবে প্রতিশ্রুতি পূরণ এবং বাধ্যবাধকতা অনুসরণ না করলে তা সম্ভব হবে না।

বুধবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমার আশা, খুব চাওয়া, প্রত্যাশা যে আফগানিস্তানের ভবিষ্যত সরকার মৌলিক (মানবাধিকার) সমুন্নত রাখবে। আর যদি তা করে, তাহলে সেই সরকারের সঙ্গে আমরা কাজ করতে পারবো। তা যদি না হয়, তাহলে পারবো না।’

যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা পুরোপুরি নির্ভর করবে তাদের কর্মকাণ্ডের ওপর, তাদের কথার ওপর নয়। এর ভিত্তিতেই যুক্তরাষ্ট্র এবং পুরো দুনিয়ার সঙ্গে তাদের সম্পর্কের গতিপথ নির্ধারিত হবে।’

গত মঙ্গলবার তালেবান নতুন সরকারের ঘোষণা দিয়েছে। নারীহীন এই সরকারে মূলত আস্থা রাখা হয়েছে পুরনো তালেবান নেতাদের ওপর।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম