নাম বদলের পরিকল্পনা করছে ফেসবুক: প্রতিবেদন

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১২:০০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:৪৫

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক নাম বদল করে আগামী সপ্তাহ থেকে নতুন করে ব্রান্ডিং করতে যাচ্ছে বলে জানিয়েছে দ্য ভার্জ। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

আগামী ২৮ অক্টোবর কোম্পানির বার্ষিক কানেক্ট কনফারেন্সে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম বদলের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। তবে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, তার আগেই এই পরিকল্পনা উন্মোচন করা হতে পারে।

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফেসবুক বলেছে, তারা কোনও ‘গুজব বা অনুমানের’ ওপর মন্তব্য করবে না।

ব্যবসায়িক চর্চা নিয়ে মার্কিন সরকারের নিবিড় নজরদারির মধ্যে পড়েছে ফেসবুক। উভয় দলের আইনপ্রণেতারাই কোম্পানিটির ওপর ক্ষুব্ধ। ফেসবুক নিয়ে কংগ্রেসের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর নাম বদল অস্বাভাবিক কিছু নয়। সেবা বিস্তৃত করতে গিয়ে অনেক কোম্পানিই তাদের নাম বদল করে থাকেন। ২০১৫ সালে গুগল অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন বাণিজ্য তদারকির পাশাপাশি গুগলের অন্যান্য উদ্যোগও তদারকি করতে এই কোম্পানি গঠন করা হয়।

এছাড়া মঙ্গলবার ঘোষিত এক পরিকল্পনায় ফেসবুক জানিয়েছে, আগামী পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নে তারা নতুন দশ হাজার চাকরির সুযোগ তৈরি করবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী