৫-১১ বছর বয়সীদের টিকায় সবুজ সংকেত এফডিএ’র

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ০৩:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৩:৩০

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

এ সপ্তাহেই মার্কিন শিশুরা টিকা পেতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, শুক্রবার এফডিএ’র সবুজ সংকেত পাওয়ার কারণে দেশটির প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু ডিসেম্বর নাগাদ টিকার আওতায় চলে আসবে।

এর আগে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগের সুপারিশ করেছিল মার্কিন সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল। এ নিয়ে ভোট হয় দেশটির করোনা বিষয়ক অ্যাডভাইজরি কমিটিতে। তাতে ৫-১১ বছর বয়সীদের টিকাদান কার্যক্রমের পক্ষে ১৭ ভোট পড়ে। বিপক্ষে ছিল না কেউই।

এফডিএ’র চূড়ান্ত অনুমোদনের ঘোষণা আসতেই যুক্তরাষ্ট্রজুড়ে অভিভাবক ও শিশুদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

মার্কিন কোভিড সংক্রান্ত অ্যাডভাইজরি কমিটির সদস্য ও ইউনিভার্সিটি অব মিশিগানের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ওভেটা ফুলার জানালেন, ‘আমরা করোনার যে ঝুঁকির কথাটা জানি, তারচেয়ে টিকা দেওয়াটা অনেক কম ঝুঁকিপূর্ণ। আগামী দিনে কী ঝুঁকি আছে তার পুরোটা তো আন্দাজ করে বসে থাকতে পারি না। তাই আমার মনে হয়, এখন সামনে এগিয়ে যেতে হবে ও শিশুদের সহযোগিতার পদক্ষেপ নিতে হবে।’

গত মঙ্গলবারে এফডিএ’র কাছে ফাইজার তাদের এক প্রেজেন্টেশনে দেখিয়েছে, তাদের টিকা শিশুদের মধ্যে করোনার লক্ষণযুক্ত অসুস্থতার ৯১ শতাংশ প্রতিরোধ করতে পেরেছে। এমনকি ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও এ টিকা বেশ ভালো ফল দিয়েছে বলে জানিয়েছে ফাইজার।

সূত্র: বিবিসি, এনবিসি, এবিসি নিউজ

/এফএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী