মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে কমলা হ্যারিস!

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ২৩:১৯আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২৩:৪৬

প্রথমাবারের মতো কোনও নারী মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে চলছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। এতে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব পড়ছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাঁধে। শুক্রবার সাংবাদিকদের এমনটাই জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

স্থানীয় সময় শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাবেন। সেখানে কোলনস্কোপিও করা হবে। কোলনস্কোপির জন্য বাইডেনকে অচেতন করা হবে বলেও জানায় হোয়াইট হাউজ। বাইডেন নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে অ্যানেস্থেসিয়ার অধীনে থাকবেন। এতেই পদাধিকার বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিনই দায়িত্বে ফিরবেন জো বাইডেন।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন। নিয়ম অনুযায়ী, অচেতন অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। তাই শুধুমাত্র ওই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। এই সময় ৫৭ বছরের কমলার হাতেই থাকবে আমেরিকার সেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্রের ভাণ্ডার।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের