জাতিসংঘ সদর দফতর ঘিরে রেখেছে পুলিশ

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ০৩:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতর ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার ভবনটির বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পর দ্রুত সেখানকার নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ সদর দফতরের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র। তবে ভেতরে দাফতরিক কার্যক্রম চালু রয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাতিসংঘ ভবন সংলগ্ন রাস্তার পাশে দাঁড়ানো একজন সশস্ত্র ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। ওই রাস্তায় জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংস্থাটির সদর দফতরের সামনের প্রবেশপথে আত্মহত্যার হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি।

এরইমধ্যে ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। টুইটারে দেওয়া পোস্টে তদন্তের স্বার্থে লোকজনকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় প্রবেশ না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম