বেইজিং অলিম্পিক বয়কট করবেন মার্কিন কূটনীতিকরা

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪১

২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ওই গেমসে কোনও সরকারি প্রতিনিধি পাঠানো হবে না। তবে মার্কিন অ্যাথলেটরা গেমসে অংশ নেবেন এবং তারা সরকারের পূর্ণ সমর্থন পাবেন।

চীন আগেই জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বয়কট করলে দৃঢ় পাল্টা পদক্ষেপ নেবে তারা। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান তিনি বেইজিং অলিম্পিক কূটনৈতিক বয়কটের কথা ভাবছেন।

সোমবার (৬ ডিসেম্বর) হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি জেন সাকি বয়কটের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, অলিম্পিকে ধুমধামে কোনও অবদান রাখবে না বাইডেন প্রশাসন। তিনি জানান, এই গেমসের জন্য মাসের পর মাস ধরে প্রস্তুতি নেওয়া অ্যাথলেটরা এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করে মার্কিন সরকার। কিন্তু সরকারি প্রতিনিধি না পাঠানো হলে বেইজিংকে পরিষ্কার বার্তা দেওয়া যাবে বলেও জানান তিনি।

মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, এই বয়কট অলিম্পিক চুক্তির চেতনার মারাত্মক বিকৃতি। দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ বলেন, এই মানুষগুলো আসলো কি আসলো না তা নিয়ে কারো মাথাব্যাথা নেই আর বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক সফলভাবে অনুষ্ঠিত হতে পারা নিয়ে এর কোনও প্রভাব নেই।

লিউ পেনগিউ বলেন মার্কিন রাজনীতিবিদদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। ‘ফলে এই কূটনৈতিক বয়কটের কোনও অর্থই হয় না’, বলেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম