যুক্তরাষ্ট্রে ত্রাণ তহবিল থেকে ১০ হাজার কোটি ডলার চুরি

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৪

মহামারিতে কাজ হারানো মানুষ ও উদ্যোগকে সহায়তায় যুক্তরাষ্ট্রে গঠিত কোভিড-১৯ ত্রাণ কর্মসূচি থেকে প্রায় দশ হাজার কোটি ডলার চুরি হয়েছে। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে।

জালিয়াতি হওয়া অর্থ পুনরুদ্ধার বিষয়ক গোয়েন্দা সংস্থার সমন্বয়ক রয় ডটসন এক সাক্ষাৎকারে জানান, তাদের কাছে আসা মামলা, শ্রম দফতর এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অর্থের হিসেব করা হয়েছে। বিচার বিভাগ যেসব মামলার বিচার করছে সেগুলো এই হিসেবে আসেনি।

ডটসন বলেন, বিতরণ করা তিন লাখ ৪০ হাজার কোটি ডলারের মাত্র তিন শতাংশ চুরি হয়েছে। তবে মহামারি সহায়তা কর্মসূচি থেকে অর্থ চুরির মাধ্যমে অপরাধীদের তৎপরতা বোঝা গেছে।

বেশিরভাগ অর্থ জালিয়াতি হয়েছে বেকারত্ব খাত থেকে। শ্রম বিভাগ জানিয়েছে প্রায় আট হাজার সাতশ’ কোটি ডলার যথাযথভাবে বিতরণ করা হয়নি। এর মধ্যে বড় অংশই জালিয়াতি হয়েছে।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বেকারত্ব ইন্সুরেন্স এবং ঋণ জালিয়াতির ঘটনা তদন্তের সময় তারা এক হাজার দুইশ’ কোটি ডলারের বেশি জব্দ করেছে। এসব ঘটনায় প্রায় নয়শ’ অপরাধী তদন্তের আওতায় রয়েছে। আর এখন পর্যন্ত একশ’রও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মহামারির শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংক্রান্ত জালিয়াতির ওপর বেশি জোর দেয়। কর্তৃপক্ষ এখন মহামারি সংশ্লিষ্ট ত্রাণ তহবিল সংক্রান্ত জালিয়াতির ওপর বেশি জোর দিচ্ছে।

সূত্র: এপি

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান