যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে করোনার মুখে খাওয়ার ওষুধ

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৩:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩:২৯

করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের এই ওষুধটি বুধবার অনুমোদন পায়।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, কোভিড-১৯ এর প্রথম এই এন্টিভাইরাল ওষুধটি অসুস্থ মানুষেরা হাসপাতালে ভর্তি হওয়ার মতো যথেষ্ট অসুস্থ হওয়ার আগে বাড়িতে বসেই খেতে পারবে। ১২ বছরের বেশি বয়সী এবং অন্তত ৮৮ পাউন্ড ওজনের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিশ্চিত হলে ওষুধটি গ্রহণ করতে পারবে। তবে ওষুধটি কিনতে হলে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে।

এফডিএ এর বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ শনাক্তের পর এবং লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব ওষুধটি শুরু করা যাবে।

প্যাক্সলোভিড এর সঙ্গে আরও কয়েকটি এন্টিভাইরাল ওষুধ ব্যবহার করা যাবে।। নতুন তৈরি করা নিরমাটরেলভির এবং পুরনো রিটোনাভির এবং প্যাক্সলোভিড দিনে দুই বার করে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

গত সপ্তাহে ফাইজার একটি হালনাগাদ ফলাফল প্রকাশ করে। এতে দেখা গেছে, উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের প্রথম লক্ষণ দেখা দেওয়ার কয়েক দিনের মধ্যে এই চিকিৎসা শুরু করা গেলে তাদের হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার ৮৯ শতাংশ কমে যায়। লক্ষণের প্রথম পাঁচ দিনের মধ্যে প্রয়োগ করা গেলেও এর কার্যকারিতা প্রায় একই রকম (৮৮ শতাংশ) থাকে।

গত নভেম্বরে বাইডেন প্রশাসন ঘোষণা দেয় যে তারা এই ওষুধের এক কোটি ডোজ কিনবে। প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ফাইজারের সফলতার তথ্য দেখে উৎসাহিত হয়েছেন আর বিশ্বাস করেন এই ওষুধটি মহামারি অবসানের পথে বড় পদক্ষেপ ফেলতে সাহায্য করবে।

/জেজে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের