গেলেন চকোলেট দুধ কিনতে, ফিরলেন ১০ লাখ ডলার নিয়ে

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ০২:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০২:১৩

সন্তানদের জন্য চকোলেট দুধ কিনতে গিয়ে দশ লাখ ডলার নিয়ে ফিরেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের এক বাবা। ভার্জিনিয়া লটারি কর্মকর্তারা জানিয়েছেন, গত বুধবার নর্থ চেস্টারফিল্ডের বাসিন্দা ডেনিস উইলোফি স্থানীয় ৭-ইলেভেন দোকানে যান সন্তানদের জন্য চকোলেট দুধ কিনতে। সেখানে তিনি একটি স্ক্যার্চ- অফ লটারি টিকিট কেনেন তিনি।

১০ লাখ ডলারের প্লাটিনাম জ্যাকপটের ওই টিকিটটি জেতে শীর্ষ পুরস্কার। ডেনিস উইলোফি এই খেলায় শীর্ষ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি। আরেক শীর্ষ পুরস্কার বিজয়ীর নাম জানা যায়নি। ওই টিকিটটি জিতেছে ১৬ লাখ ৩২ হাজার ডলার।

১০ লাখ ডলার জেতা ভাগ্যবান বাবাকে পুরস্কার নেওয়ার দুইটি উপায় দেওয়া হয়। একটি হলো ৩০ বছর ধরে বার্ষিক কিস্তিতে পুরো ১০ লাখ ডলার নেওয়া। আর অন্যটি হলো একবারে ট্যাক্স কেটে রেখে ৬ লাখ ৪০ হাজার ২০৫ ডলার গ্রহণ। ডেনিস উইলোফি পরের উপায়টি গ্রহণ করেছেন।

ডেনিস উইলোফি পুরো ১০ লাখ ডলার পাননি। তবে যা পেয়েছেন তা দিয়ে প্রচুর চকোলেট দুধ কিনতে পারবেন তিনি।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের