যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের বিশ্বরেকর্ড, একদিনে আক্রান্ত দশ লক্ষাধিক

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৬

করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের বিশ্বরেকর্ড এখন যুক্তরাষ্ট্রের। সোমবার ওমিক্রন সুনামিতে দেশটিতে দশ লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, সোমবার যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৮৪ হাজার। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের দৈনিক শনাক্তের রেকর্ড ছিল ৫ লাখ ৯০ হাজার। সোমবার শনাক্তের সংখ্যা আগের রেকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ। দুই বছর আগে শুরু হওয়া মহামারিতে এখন পর্যন্ত কোনও দেশে দৈনিক শনাক্তের রেকর্ড এটি।  

আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রে গুরুতর সংক্রমণ ও মৃত্যু সমানুপাতে বাড়েনি। নতুন সংক্রমিতরা বাড়িতে আইসোলেশনে থাকছেন। দেশজুড়ে প্রভাবের মধ্যে রয়েছে ফ্লাইট বাতিল, স্কুল ও অফিস বন্ধ এবং হাসপাতালে রোগীদের ভীড় দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, সংক্রমণ বাড়ার কারণে হাসপাতালগুলোতে চাপ পড়বে। তিনি বলেন, যে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে তা নজিরবিহীন। এবার অতীতের যে কোনও পরিস্থিতি ছাড়িয়ে গেছে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম